শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

আপনি পড়ছেন : নোয়াখালী

বিএনপি আন্দোলনে হেরেছে, নির্বাচনেও হারবে: কাদের


DhakaReport24.com || 2023-07-22 14:01:30
বিএনপি আন্দোলনে হেরেছে, নির্বাচনেও হারবে: কাদের

বিএনপি আন্দোলনে হেরে গেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে দল আন্দোলনে হারে, সেই দল নির্বাচনেও হারে। যারা আন্দোলনে হেরেছে তারা নির্বাচনেও হারবে।

শনিবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে আয়োজিত শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল নোয়াখালীতে এসে হুমকি ধামকি দিয়ে গেছেন। এই নোয়াখালী এক সময় বিএনপির ঘাঁটি ছিল। সেই নোয়াখালী এখন শেখ হাসিনার ঘাঁটি।

প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি সাম্প্রদায়িক শক্তির বিশ্বস্ত ঠিকানা।


যুক্তরাষ্ট্রের ভিসানীতির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, নিষেধাজ্ঞা দেবে দাও, ভিসানীতি দেবে দাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাল-ভাত দিয়ে দেশের মানুষকে খাওয়াবে, আমাদের দেশকে বাঁচাবে।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে হাত আগুন নিয়ে আসবে সে হাত পুড়িয়ে দিতে হবে। যে হাত হামলা করতে আসবে সে হাত গুঁড়িয়ে দিতে হবে। বিএনপির আস্ফালনের জবাব আমাদের দিতে হবে।

বিএনপির উদ্দেশ্যে সেতুমন্ত্রী আরও বলেন, আগে বিশাল বিশাল মন্ত্রী ছিল। কিন্ত আমার এলাকার দিকে তাকায়নি। আমার যা প্রতিশ্রুতি আমি পূরণ করব।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম