নোয়াখালীর সোনাইমুড়ীতে স্বামীর সঙ্গে মুঠোফোনে মনোমালিন্যের জের ধরে গলায় ফাঁস দিয়ে এক নববধূ আত্মহত্যা করেছে। নিহতের নাম পিনু আক্তার (১৯)। সে উপজেলার দেওটি ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের রামদেবপুর গ্রামের ইউসুফ মেম্বারের বাড়ির নুরুল ইসলাম সেলিমের মেয়ে।
রোববার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রামদেবপুর গ্রামের ইউসুফ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা জানায়,চলতি বছরের ১৬ জানুয়ারি পিনু প্রেম করে বিয়ে করে রায়হান আহমেদ নামে এক যুবককে। রোববার বিকেলের দিকে পিনু বাবার বাড়ি থেকে গিয়ে সোনাইমুড়ী বাজার থেকে শপিং করে আসে। এরপর বিকেলের দিকে মুঠোফোনে স্বামী রায়হানের সাথে তাঁর মনোমালিন্য হয়।
জানা যায়, স্বামীর সাথে মনোমালিন্যের এ ঘটনার জের ধরে পরিবারের সদস্যদের অগোচরে শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
নিহত পিনুর মা নাজমা বেগম জানান,সন্ধ্যায় পিনুকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে টিনের ফুটো দিয়ে দেখি সে ঝুঁলে আছে। পরবর্তীতে আশেপাশের লোকজনের সহায়তায় দরজা ভেঙ্গে লাশ নিচে নামায় এবং সোনাইমুড়ী থানা পুলিশকে খবর দেয়।
সোনামুড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইমরান সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম