নোয়াখালীর সোনাপুর-চেয়ারম্যান ঘাট রুটে জেলা প্রশাসকের উদ্বোধনকৃত বিআরটিসি দ্বিতল বাস চালুর পর দিনই কথিত মালিক সমিতি কর্তৃক বন্ধ করে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সুবর্ণচরবাসী৷
সকালে সুবর্ণচর উপজেলা নাগরিক কমিটি নামে একটি অরাজনৈতিক সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিলটি উপজেলার খাসের হাট রাস্তা মাথা থেকে ২কিলোমিটার পথ অতিক্রম করে উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চে এসে গণ মিছিলে পরিণত হয়৷
এ সময় সংগঠনের আহবায়ক আতিক উল্যাহ সুজনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিভি'র সাবেক উপ মহা-পরিচালক বাহার উদ্দিন খেলন৷ এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তি সায়েদুল হক ভূঁইয়া, সাংবাদিক লিটন দাস, আব্দুল বারী বাবলু, আরিফ সবুজ, ইমাম উদ্দিন সুমন, আবুল বাসার, ছানা উল্লাহ, শিমুল,সহেলসহ আরও অনেকে৷
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত বিআরটিসি বাস চালুর দাবি জানান, যদি বিআরটিসি বাস চালু না হয় তবে প্রাইভেট সকল বাস বন্ধ করে দেয়ার হুমকি দেন৷ তারা বিআরটিসি বাস বন্ধকারী কালোহতকে আইনের আওতায় আনার ও দাবি জানান৷
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম