বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ১১, ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লক্ষ্মীপুর

আগুনে পুড়লো ৪ দোকান


DhakaReport24.com || 2022-03-10 00:27:30
আগুনে পুড়লো ৪ দোকান

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আগুন লেগে ৪টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। বৃহস্পতিবার (১০ মার্চ) ভোরের দিকে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোল্লার হাটের গাইনোগো ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, বুধবার (৯ মার্চ) রাতে দোকান বন্ধ করে নিজেদের বাড়িতে চলে যান মালিকরা। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ৪টি দোকানের মালামালসহ সবকিছু পুড়ে যায়। তারা আরও জানান, দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত শুরু হয়। 

রায়পুর ফায়ার সার্ভিস অফিসের ফায়ার ফাইটার মো. ইকরাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে, এর আগেই ৪টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্তদের। বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি আমরা। 

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম