রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লক্ষ্মীপুর

রামগতিতে স্ত্রী হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ড স্বামীর 


DhakaReport24.com || 2022-03-23 12:23:45
রামগতিতে স্ত্রী হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ড স্বামীর 

লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী হত্যার দায়ে স্বামী বশির উদ্দিনের আমৃত্যু কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে বশির উদ্দিন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি তারিখে রামগতি উপজেলার দক্ষিণ টুমচর আদর্শ গ্রামে মমতাজ বেগমকে তার স্বামী কুপিয়ে হত্যা করে। এ সময় পার্শ্ববর্তী সয়াবিন খেতে তার মরদেহ ফেলে রাখা হয়। পরে ২৬ ফেব্রুয়ারি নিহতের ভাই মো. জসীম বাদী হয়ে মমতাজের স্বামী বশিরকে আসামি করে রামগতি থানায় মামলা করে। পরে পুলিশ গত ১৪ জানুয়ারি ২০১৭ সালে আদালতে প্রতিবেদন দাখিল করে। পরে দীর্ঘ শুনানি শেষে আদালত আজ বুধবার এ রায় দেন।

লক্ষ্মীপুর জজকোর্টের পাবলিক প্রসেকিউটর (পিপি) জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, আজ বুধবার সকালে স্ত্রী হত্যার দায়ে স্বামী বশির উদ্দিনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

 ঢাকারিপোর্ট২৪.কম/এবি/আরএএম