শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লক্ষ্মীপুর

স্বামীর সাথে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা


DhakaReport24.com || 2022-03-18 10:43:45
স্বামীর সাথে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

লক্ষ্মীপুরে স্বামীর সঙ্গে অভিমান করে সানজিদা সুলতানা (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি এলাকার মাস্টার কলোনির রোজ ভিলা (ভাড়া বাসা) থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সানজিদা সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামের মালেশিয়া প্রবাসী রাজন হোসেনের স্ত্রী। তাদের সংসারে চার বছরের ছেলে রয়েছে। ছেলেকে নিয়ে সানজিদা লক্ষ্মীপুর পৌরসভার মাস্টার কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। প্রায় দেড় মাস আগে রাজন মালেশিয়া থেকে লক্ষ্মীপুর আসেন।

পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে মোবাইল ফোনের একটি সিম নিয়ে রাজন ও তার স্ত্রী সানজিদার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলেকে নিয়ে রাজন বাসা থেকে বের হয়ে যান। এরপর তারা বাসায় ফেরেননি। বাসায় সানজিদার মা আসমা বেগম ও ছোট বোন ছিল। এশার সময় মা ও বোনকে নামাজের কথা বলে শয়নকক্ষের দরজা বন্ধ করে দেন।

কিছু সময় অতিবাহিত হলেও দরজা না খোলায় সন্দেহ হয়। পরে জানালা দিয়ে সানজিদার ঝুলন্ত লাশ দেখতে পান তারা। ছেলে নিয়ে বের হয়ে যাওয়ার পর স্বামীর বাড়িতে না ফেরার অভিমানে সানজিদা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। 

সানজিদার মা আসমা বেগম বলেন, মোবাইল সিম নিয়ে ঝগড়ার পর ছেলেকে নিয়ে ঘুরতে রাজন বাসা থেকে বের হয়। রাত বাড়তে থাকলেও তারা ফিরে আসেনি। পরে সানজিদা নিজের ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করে। 

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পলাশ কান্তি নাথ বলেন, পারিবারিক কলহে গৃহবধূ আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম