লক্ষ্মীপুর জেলায় একটি গোডাউন থেকে ১ টন খোলা সয়াবিন তেল জব্দসহ আবুল হোসেন নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১২ মার্চ) দুপুরের দিকে জেলা শহরের গোডাউন রোডে এ অভিযান চালানো হয়। জেলা মার্কেটিং অফিসার মো. মনির হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।
এ অভিযান নেতৃত্ব দেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন তথ্য পেয়ে জেলা শহরের গোডাউন রোড এলাকার নিউ আল-আমিন স্টোরের একটি গোডাউনে অবৈধ মজুদ করা ৬০ ড্রামে ১ টন সয়াবিন তেল জব্দ করা হয়েছে। অবৈধভাবে ভোজ্য তেলের মজুদ করে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টির দায়ে ব্যবসায়ী আবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম