শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : লক্ষ্মীপুর

শিক্ষার্থীকে পিটিয়ে ফোন ছিনতাই


DhakaReport24.com || 2022-03-12 00:11:45
শিক্ষার্থীকে পিটিয়ে ফোন ছিনতাই

লক্ষ্মীপুর জেলায় মো. রবিন হোসেন (১৪) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বখাটেরা। শনিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ারা রাস্তা মাথা এলাকায় প্রগতি মাঠে এ ঘটনা ঘটে।

আহত রবিনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিন লাহারকান্দি উচ্চ বিদ্যালয় ৮ম শ্রেণির ছাত্র ও আবিরনগর গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে। 

চিকিৎসাধীন রবিন জানান, মিয়ার রাস্তা মাথার চিহ্নিত বখাটে শুভ, রাহি, আদাইদ, রাহুলসহ তাদের একটি সক্রিয় কিশোর গ্যাং রয়েছে। বিকেল ৪টার দিকে সে জেলা শহর থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিল। পথে লক্ষ্মীপুর-রামগতি সড়কের প্রগতি মাঠ এলাকায় পৌঁছলে বখাটে শুভর নেতৃত্বে আরও ৮ সহযোগী মিলে তাকে অটোরিকশা থেকে নামিয়ে  এলোপাথাড়ি মারধর করে। একপর্যায়ে রবিনের হাতে থাকা ২০ হাজার টাকা মূল্যের ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, হামলার খবর পেয়ে শহর পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত রবিনের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম