শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত


DhakaReport24.com || 2026-05-12
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত দলের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাত দলের হামলায় নিজেদের তিন সদস্য আহত হওয়ার কথা জানিয়েছে র‌্যাব-৯। সোমবার (১১ মে) বিকেলে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে বাহিনীটি।

আহতরা হলেন মালেক, রাশেদ ও কাজল। তাদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

র‌্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, গত ৯ মে এক ভ্যাট কর্মকর্তাকে মারধরের ঘটনা এবং ডাকাত শফিক বাহিনী সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে তাদের সদস্যরা হামলার শিকার হন। 

তিনি বলেন, আহতদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এতে তার মাথায় সেলাই দিতে হয়েছে।

ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান মো. নূরনবী।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম