শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ব্রাহ্মণবাড়িয়া

বি. বাড়িয়ার বিএনপি নেতার বক্তব্যে তোলপাড়


DhakaReport24.com || 2022-01-23 20:03:30
বি. বাড়িয়ার বিএনপি নেতার বক্তব্যে তোলপাড়

 

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকারুল হকের পক্ষে ভোট চেয়েছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশীদ- বিএনপির সাবেক এক নেতার এই বক্তব্যে তোলপাড় শুরু হয়েছে নবীনগরে।

ওসির ভোট চাওয়ার বিষয়টি উল্লেখ করে নির্বাচনী সভায় নৌকার প্রার্থী জাকারুলের ভগ্নিপতি ও নবীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবদুল আউয়ালের বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছে জেলা পুলিশও।

এদিকে ষষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারি বিদ্যাকূট ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এলাকাবাসীরা বলছেন, সম্প্রতি ওসি আমিনুর রশীদ বিদ্যাকূট ইউনিয়নের উরখুলিয়া গ্রামে কেন্দ্র পরিদর্শনে যান। নৌকার প্রার্থী জাকারুলের বাড়িও একই গ্রামে। গত ২১ জানুয়ারি রাতে উরখুলিয়া গ্রামে জাকারুলের সমর্থনে অনুষ্ঠিত একটি নির্বাচনী প্রচারণামূলক সভায় নিজের বক্তব্যে আউয়াল নৌকার পক্ষে ওসির ভোট চাওয়ার বিষয়টি উল্লেখ করেন।

ফেসবুকে আউয়ালের বক্তব্যের একটি ক্লিপ ছড়িয়ে পড়ে। বক্তব্যে আউয়াল বলেন, আমাদের সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রশীদ সাহেব কিছুদিন আগে আমাদের স্কুলের কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন। উনি আপনাদের কাছে ভোট চেয়েছেন, আপনারা আমাকে বলেছেন। ঠিক আছে নাকি? উনি ভোট চাওয়ার পরে তো আসলে আর কারও এখানে ভোট চাওয়ার সুযোগ নেই।’

তবে নৌকার জন্য ভোট চাওয়ার বিষয়টি সঠিক নয় উল্লেখ করে নবীনগর থানার ওসি আমিনুর রশীদ বলেন, ‘সে (আউয়াল) নাকি ভুলে এটা বলেছে। আমাকে নিয়ে সে তার দেওয়া বক্তব্য প্রত্যাহার করে ফেসবুক লাইভে এর জবাব দিয়েছে।’

ওসিকে জড়িয়ে বক্তব্যের ব্যাপারে আবদুল আউয়াল বলেন, আমাদের এমপি মহোদয় ভিডিও কলে উঠান বৈঠকে যুক্ত হয়ে নৌকার জন্য ভোট চেয়েছিলেন। আমি যখন সভায় আগতদের বলছিলাম, এমপি মহোদয় কি ভোট চেয়েছিলেন? কিছু লোক আমার কথা বুঝতে পেরেছে, কিছু লোক বুঝতে পারেনি। তখন আমি বলেছি, আপনারা আমাকে জানিয়েছিলেন আমাদের ওসি সাহেব এসেছিলেন কেন্দ্র পরিদর্শনে। ওই দিন গ্রামবাসী আমাকে জানিয়েছিল যে এমপি সাহেব ভোট চেয়েছেন, আজকে ওসি সাহেবও এসেছেন। আমি ওই দিনক্ষণটাকে উল্লেখ করার জন্য ওসি সাহেবের নামটা বলেছি। কিন্তু ওসি সাহেব তো ভোট চাওয়ার প্রশ্নই আসে না। আমার বক্তব্যের সামনে-পেছনের অংশকে বাদ দিয়ে ফেসবুকে ছড়ানো হয়েছে।’

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, ওসির ভোট চাওয়ার প্রশ্নই আসে না। তাকে (আউয়াল) ডেকে আনা হয়েছিল। সে বলেছে ভুল করে সে ওসির কথা বলেছে। সে উল্টো এখন ক্ষমা চাইছে।