শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ব্রাহ্মণবাড়িয়া

স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যা, স্বামী গ্রেফতার


DhakaReport24.com || 2022-04-06 23:52:00
স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যা, স্বামী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আতিকুর রহমান সুমন (২৮) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শরিফ মিয়া (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। আটক শরিফ উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামের মারফত আলীর ছেলে।

নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, আতিকুর রহমান সুমনের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলিপুর গ্রামে। বেশ কয়েক বছর ধরে তিনি নবীনগরে বসবাস করে ফার্নিচারের ব্যবসা করে আসছিলেন। এরই সুবাদে স্থানীয় শরিফ মিয়ার স্ত্রী সাথির সঙ্গে তার পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

এ নিয়ে শরিফের সঙ্গে তার স্ত্রীর মনোমালিন্য চলছিল। একপর্যায়ে সাথি বাবার বাড়ি চলে যান। সোমবার (৪ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে সুমন সেহরি খেয়ে ঘর থেকে বের হন। এসময় শরিফ তাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান।

এ ঘটনায় নিহত সুমনের বড় ভাই সজিবুর রহমান মোসাদ্দর বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার পরপর শরিফকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। পরে তাকে আজ গ্রেফতার করা হয়।  

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম