শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : ব্রাহ্মণবাড়িয়া

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই


DhakaReport24.com || 2022-03-15 05:05:30
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মোহাম্মদ শরীফ (১২) নামে এক চালককে হত্যা করে তার অটো নিয়ে পালিয়েছে দৃর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১২টায় উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ডোমরাকান্দী গ্রামের রাস্তার পাশে ধানক্ষেত থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শরীফ উপজেলার তেজখালী ইউনিয়নের আগানগর গ্রামের মো. এরশাদ মিয়ার ছেলে।

নিহতের মা রোকেয়া বেগম ও বাবা আলাউদ্দিন জানান, অটোরিকশা ভাড়ায় চালাতো শরীফ। সোমবার বিকেলে শরীফ অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাস্তার পাশে ধানক্ষেতে শরীফের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি রাজু আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ অটোরিকশা উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।


ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম