চাঁদপুরে পিকাপভ্যানের চাপায় সোহাগ (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক চালক রাব্বি (২২)-কে গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শনিবার (১৬ এপ্রিল) বিকেলে পুরানবাজার এলাকার মেরকাটিজ রোডের গাজীবাড়ি কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে।
এদিকে ঘটনাস্থলে শত শত এলাকাবাসী ঘাতক পিকাপভ্যানের চালকের বিচারে দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুরানবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ বিক্ষুব্দকারীদের বিচারের আশ্বাস দিয়ে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী খোরশেদ আলম জানান, নিহত শিশু সোহাগ পুরানবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাশ ওয়ানে পরে। ঘটনার সময় শিশুটি প্রাইভেট পরে বাসায় ফিরছিল। রাস্তা পারাপারের সময় বাজার থেকে মালামাল লোড করে ফরিদগঞ্জ চান্দ্রা যাওয়ার সময় দ্রুতগতিতে পিকাপভ্যানটি শিশু সোহাগকে চাপা দেয়। ঘটনাস্থলে মাথার মগজ বেরিয়ে শিশুটি মারা যায়।
পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মাহমুদ জানান, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় চালক রাব্বিকে আটক করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযোগের ভিত্তিতে পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম