শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে মিলগেট বস্তিতে ভয়াবহ আগুন


DhakaReport24.com || 2026-04-06
গাজীপুরে মিলগেট বস্তিতে ভয়াবহ আগুন

গাজীপুরের টঙ্গী এলাকায় অবস্থিত মিলগেট বস্তিতে সোমবার(৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হওয়া মাত্র মুহূর্তের মধ্যে তা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।  কোনো হতাহতের খবরও এখন পর্যন্ত নেই। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে বিস্তারিত তথ্য জানানো হবে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। অনেক বাসিন্দাকে তাদের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল সরিয়ে নিতে দেখা গেছে। উদ্ধারকাজে স্থানীয়রা ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে সহযোগিতা করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম