শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে কারখানায় মেশিন বিস্ফোরণ, ২ শ্রমিক দগ্ধ


DhakaReport24.com || 2025-11-29
গাজীপুরে কারখানায় মেশিন বিস্ফোরণ, ২ শ্রমিক দগ্ধ

গাজীপুরের কালিয়াকৈরে কারখানায় মেশিন বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বোর্ডমিল এলাকায় মদিনা গ্রুপ নামে একটি প্লাস্টিক তৈরির কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—মাটিকাটা এলাকার মো. বাবুল হোসেন (১৮) ও পূর্ব চান্দরা এলাকার মো. রবিউল ইসলাম (২৩)। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

কারখানার শ্রমিকরা জানান, উপজেলার বোর্ড মিল এলাকায় মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় শ্রমিকরা প্লাস্টিকের পানির ট্যাঙ্ক তৈরির কাজ করছিলেন। সন্ধ্যার দিকে হঠাৎ মেশিন অতিরিক্ত গরম হওয়ায় বিস্ফোরণ হয়। এতে মুহূর্তেই আগুন ধরে যায়। এ সময় আশপাশের অন্য শ্রমিকরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে দুই শ্রমিক দগ্ধ হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে সফিপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

কারখানার প্রশাসনিক কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, পানির ট্যাংক তৈরির একটি মেশিন অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ হয়। এতে আগুন ধরে গেলে আমাদের দুইজন শ্রমিক দগ্ধ হন। দগ্ধ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।


তিনি আরও বলেন, মেশিনের আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই কারখানার শ্রমিকরা নিয়ন্ত্রণ করায় আগুন ছড়াতে পারেনি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ফাইটার মনির হোসেন বলেন, জরুরি সেবায় কল করে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দুইজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম