শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা


DhakaReport24.com || 2024-12-12
গাজীপুরে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ধাওয়া দিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম তাজবির হোসেন শিহান। ২৬ বছর বয়সী শিহান উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। তিনি উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর পাঁচটার দিকে শিহান বাড়ি থেকে বের হয়ে মৌচাক বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। মাজার রোডের সামনে পৌঁছলে ধারালো অস্ত্র হাতে কয়েকজন যুবক ধাওয়া দিয়ে তাকে মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম