শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু


DhakaReport24.com || 2024-12-10
টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় জানা যায়নি। গতকাল সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের টঙ্গীর বনমালা এলাকায় এ ঘটনা ঘটে। মৃতদের মধ্যে একজনের বয়স ৩০ ও অপরজনের বয়স ১০ বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন তারা সম্পর্কে বাবা-ছেলে।

পুলিশ জানায়, টঙ্গীর বনমালা এলাকায় কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা মারা যান। স্থানীয়রা তাদের রেললাইন দিয়ে হাঁটতে দেখেছেন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নামপরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম