সারাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের শুভ উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধা মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, এমপি। ২৭ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১১টায় গাজীপুর জেলার সদর উপজেলার গোবিন্দবাড়ীতে স্থাপিত সারাবো ফায়ার স্টেশন প্রাঙ্গণে আয়োজিত শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, প্রকল্প পরিচালক জনাব মোঃ শহিদ আতাহার হোসেন, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার কাজী শফিকুল আলম, গণপূর্ত বিভাগ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা, ফায়ার সার্ভিস অধিদপ্তরের উপরিচালক মোঃ আখতারুজ্জামান, সহকারী পরিচালক মোঃ আনোয়ারুল হক, স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার কাউন্সিলরগণসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান শেষে তিনি সারাবো মডার্ন ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন ফলক উন্মোচন করেন এবং শুভ উদ্বোধন বেলুন উড়ান। তিনি স্টেশন আঙ্গিনায় একটি আমলকি গাছের চারা রোপণ করেন। এরপর দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ খালেদ আহসান।
প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, বর্তমান সরকারের সময়ে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, "শিল্পঘন এলাকা হওয়ায় সারাবো ফায়ার স্টেশন এই এলাকার অগ্নিনিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে থাকবে বিশ্বের সর্বাধিক উচ্চতার ৬৮ মিটারের টার্ন টেবল লেডারসহ আধুনিক সরঞ্জাম। এই স্টেশনটি এলাকার দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন।"
অনুষ্ঠানে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন তাঁর বক্তব্যে বর্তমান সরকারের সময় ফায়ার সার্ভিসের উন্নয়ন চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ২০০৯ সালে ফায়ার স্টেশন ছিল মাত্র ২০৪টি, সারাবো মডার্ন ফায়ার স্টেশনসহ এখন চালু ফায়ার স্টেশনের সংখ্যা হলো ৫০০টি। তিনি মাননীয় মন্ত্রীকে এবং তাঁর মাধ্যমে বর্তমান সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম