শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুর সিটি নির্বাচনে ভোগান্তি ছাড়াই ইভিএমে ভোট


DhakaReport24.com || 2023-05-25 10:42:00
 গাজীপুর সিটি নির্বাচনে ভোগান্তি ছাড়াই ইভিএমে ভোট

প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হচ্ছে গাজীপুর সিটি করপোরেশনে। প্রথমবার হলেও এতে কোনো ভোগান্তি পোহাতে হয়নি বলে জানিয়েছেন   অধিকাংশ ভোটাররা। 

বৃহস্পতিবার (২৫ মে) সকালে গাজীপুর চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে একথা জানিয়েছেন একাধিক ভোটার। 

এদিন সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এর মধ্যে সকাল ৮টার আগে যেসব ভোটার কেন্দ্রে এসেছেন তাদের লাইনে দাঁড়াতে দেখা গেছে। এতে ছিলেন সব বয়সের নারী ও পুরুষ। 

গাজীপুরে ইভিএম মেশিন নতুন হলেও ভোট দিতে বেগ পেতে হয়নি ভোটারদের।  জীবনের প্রথম ভোট দিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন রাব্বি। তরুণ এই ভোটার বলেন, প্রথমবার ভোট দিলাম। ভালোই লাগলো। কোনো সমস্যা হয়নি।

ইভিএমে ভোট দেওয়ার অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, ইভিএম কঠিন কিছু না। সহজই ছিল। তাসলিমা নামে এক তরুণী বলেন, কোনো সমস্যা হয়নি। ইভিএমকে যেমন কঠিন বলা হয়েছিল, তেমন কঠিন কিছুই না।

ভোট দিয়েছেন বয়স্করাও। এক সঙ্গে তিন প্রবীণ নারী ভোটার চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিয়ে নিজেদের অভিজ্ঞতা জানান। এরমধ্যে একজন বলেন, ভোট দিছি, মেশিনে। ক্যামনে দেওয়া লাগে দেখাইয়া দিছে।

এ সময় এক প্রশ্নের জবাবে প্রবীণ এই নারী ভোটার জানান, ‘আমগোটা আমরাই দিছি। কেউ জোর করে নাই।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম