শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

স্বামীর কবর জিয়ারত করেই ছেলেকে নিয়ে প্রচারণা শুরু জায়দার


DhakaReport24.com || 2023-05-10 12:30:15
স্বামীর কবর জিয়ারত করেই ছেলেকে নিয়ে প্রচারণা শুরু জায়দার


২৫ মে অনুষ্ঠিত হচ্ছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। মঙ্গলবার (৯ মে) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পেয়ে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন তারা নানা প্রতিশ্রুতি। এলাকায় চলছে ভোট চেয়ে মাইকিংও।

নানা আলোচনা-সমালোচনার শীর্ষে মেয়র পদে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জায়দা আক্তার মঙ্গলবার দুপুরে স্বামীর কবর জিয়ারত করেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। কবর জিয়ারতের পরে তিনি প্রথমে স্বামীর পূর্ব নিবাস মহানগরের কানাইয়া এলাকায় নিজের সমর্থিত ভোটার ও এলাকাবাসীদের নিয়ে টেবিলঘড়ি প্রতীকে প্রচারণা করেন ও ভোট চান। এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকের প্রতীক বরাদ্দ নিতে ছেলে জাহাঙ্গীর আলমকে নিয়ে বঙ্গতাজ অডিটোরিয়ামে রিটানিং কর্মকর্তার কার্যালয় যান জায়েদা খাতুন। এ সময় জাহাঙ্গীর আলম তাঁর মাকে সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক বরাদ্দ নেন।

প্রতীক বরাদ্দ নিয়ে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন সাংবাদিকদের বলেন, আমি লড়াই করছি জনগণের জন্য। আমার সাথে সিটি কর্পোরেশনের জনগণ রয়েছে। আমি আমার এবং ভোটের নিরাপত্তা চাই, সুষ্ঠু ভোট চাই। আমি নির্বাচন কমিশনারের কাছে একটা সুষ্ঠু ভোট চাই।

তিনি বলেন, এই শহরের বড় সমস্যা হলো রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা। আমি জয়লাভ করলে আগে এই রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করবো। গাজীপুর সিটির উন্নয়নে সিটি করপোরেশনের ভোটারদের কাছে আমি ঘড়ি মার্কায় ভোট চাই।

বিকেলে মাকে সঙ্গে নিয়ে টঙ্গী এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এসময় জাহাঙ্গীর আলম বলেন, আমি গাজীপুর সিটি করপোরেশনকে গ্রাম থেকে শহরে রুপান্তর করতে চেয়েছিলাম। সেই কাজে হাতও দিয়েছিলাম। আমার মায়ের নির্দেশেই এই ৮০০ কিলোমিটার রাস্তা করেছিলাম। এখন মা যখন দেখেছেন কাজগুলো থেমে গেছে তখন মা আমাকে হুকুম করে বলেছে বাবা আমি কাজগুলো করতে চাই। এজন্য মায়ের কথাই এই শহরকে সুন্দর রাখতে মায়ের পাশে দাঁড়িয়েছি।

নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থীদের মধ্যে মঙ্গলবার প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক পাওয়ার পর প্রার্থীরা নিজ নিজ এলাকায় গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনায় নেমেছেন।

প্রতীক বরাদ্দের দিন সকালে সিটি নির্বাচনে অংশ নেয়া মেয়র, সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীগণ নিজ নিজ অনুসারীদের নিয়ে রিটানিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীরা নিজ নিজ ফিরে ভোটারদের কাছে ভোট প্রার্থনা শুরু করেছেন দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা প্রতীক বরাদ্দের পরপরই গাজীপুর সদর এলাকায় গণসংযোগ করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম