শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

আজমত যাচ্ছেন ইসিতে, উচ্চ আদালতে যাবেন জাহাঙ্গীর


DhakaReport24.com || 2023-05-07 10:15:00
আজমত যাচ্ছেন ইসিতে, উচ্চ আদালতে যাবেন জাহাঙ্গীর

ঋণখেলাপি হওয়ায় গাজীপুর সিটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলমে মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন। তবে ভোটের লড়াইয়ে থাকার জন্য শেষ চেষ্টা চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীর। তাই রোববার (৭ মে) মনোনয়ন ফিরে পাওয়ার আশায় উচ্চ আদালতে যাবেন তিনি। 

এদিকে গত বৃহস্পতিবার রাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খানের প্রার্থিতা কেন বাতিল করা হবে না এ বিষয়ে তার ব্যাখ্যা চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)।  আজ বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে তাকে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


সাবেক মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম এবং আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লা খানের ক্ষেত্রে কী হয় তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন নগরবাসী। 

আচরণবিধি-সংক্রান্ত চিঠির বিষয়ে আজমত উল্লা খান বলেন, এই চিঠির মাধ্যমে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা প্রমাণিত হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই স্বশরীরে উপস্থিত হয়েই ব্যাখ্যা দেব। আমি আচরণবিধি লঙ্ঘন করিনি।’

আর সাবেক মেয়র জাহাঙ্গীর আলম জানান, ‘আমার সব কাগজপত্র বৈধ থাকার পরও আপিল খারিজ করা হয়েছে। এ জন্য উচ্চ আদালতে যাচ্ছি।’

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে ঋণখেলাপি হিসেবে নাম থাকায় গাজীপুর সিটি করপোরেশনের স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল করেছে গাজীপুর সিটি করপোরেশনের রিটানিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

পরে ওই সিদ্ধান্তের পর জাহাঙ্গীর আলম বিভাগীয় কমিশনারের কাছে মনোনয়নপত্র বৈধকরণের জন্য আপিল করেন। গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনার মো.সাবিরুল ইসলাম রিটার্নিং কর্মকর্তার দেওয়া আদেশ বহাল রাখেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম