শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

কাপাসিয়ায় চোলাই মদ পান ও বিক্রির দায়ে দুইজনের কারাদণ্ড


গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-04-28 12:33:15
কাপাসিয়ায় চোলাই মদ পান ও বিক্রির দায়ে দুইজনের কারাদণ্ড

গাজীপুরের কাপাসিয়ায় চোলাই মদ সেবন ও বিক্রির দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল(২৭ এপ্রিল) বৃহস্পতিবার  উপজেলার দুর্গাপুর  ইউনিয়নের তারাগন্জ বাজার সংলগ্ন ঘিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ-সময় চুলাই মদ প্রস্তুতকরণ, মদপান,বিক্রি ও এলাকার শান্তি নষ্ট করার দায়ে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের জরিমানাও করা হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- নাদিম (২২) ও সুমিত্রা রানী (২৫)। তাঁদের দুজনের বাড়ি দূর্গাপুর ইউনিয়নের ঘিঘাট এলাকায়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভুমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন বলেন, গতকাল বিকেল আনুমানিক ৩টায় ওই দুই যুবক ও যুবতী চোলাই মদ পানের পর বিক্রির জন্য বাজারের ব্যাগে মদের বোতল পাওয়ায় যায় ও এলাকার শান্তি নষ্ট করেন। এ সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়। পরে মদপানের ও বিক্রির বিষয়টি প্রমাণিত হওয়ায় এবং ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় মাদকদ্রব্য আইন ২০১৮ এর ৩৬/৫ দ্বারায় দুইটি মামলায় তাঁদের একজনকে এক মাস ও অপরজনকে পনেরো দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এসিল্যান্ড  আরও বলেন, কারাদণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানোর জন্য কাপাসিয়া থানায় সোপর্দ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এমএ ওহাব খাঁন (খোকা),ইউপি সদস্য আমজাদ হোসেন,  ইউপি সদস্য কামাল হোসেন,থানার উপপরিদর্শক মাসুদ সহ অন্যান্য পুলিশ ও আনসার সদস্যরা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম