শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির অস্বচ্ছল নেতা কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


নাঈম - গাজীপুর
DhakaReport24.com || 2023-04-20 09:19:30
রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির অস্বচ্ছল নেতা কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে গাজীপুরের রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির অস্বচ্ছল নেতা কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আয়োজনে বিএনপির অস্বচ্ছল নেতা কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাজাবাড়ী ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সাবেক সাধারণ সম্পাদক শাহানুর সরকারের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাইদুর রহমান খান সজিব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাবাড়ী ইউনিয়ন বি এন পির সিনিয়র সভাপতি নাজমুল হুদা শাহিন, রাজাবাড়ী ইউনিয়ন বি এন পির সদস্য আ. ছামাদ আজাদসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।