বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুরের রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির অস্বচ্ছল নেতা কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আয়োজনে বিএনপির অস্বচ্ছল নেতা কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহানূর সরকারের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাইদুর রহমান খান সজিব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাবাড়ী ইউনিয়ন বি এন পির সিনিয়র সভাপতি নাজমুল হুদা শাহিন, রাজাবাড়ী ইউনিয়ন বি এন পির সদস্য আঃ ছামাদ আজাদসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।