শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

১০৯ কেজি গাজা সহ গাজীপুরে মাদক ব্যবসায়ী আটক


নাঈম - গাজীপুর
DhakaReport24.com || 2023-04-17 10:36:00
১০৯ কেজি গাজা সহ গাজীপুরে মাদক ব্যবসায়ী আটক

গাজীপুরে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাতে অভিযান চালিয়ে  ১০৯ কেজি গাজা সহ নগরীর ভোগড়া বাইপাস সড়ক থেকে গ্রেফতার করা হয় তাকে।

রবিবার র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর মাঈদুল ইসলাম ঢাকা রিপোর্ট২৪ কে জানান , নোয়াখালীর সেলিম মিয়ার ছেলে ফয়সাল মামুন (৩৮) কুমিল্লা থেকে কাভার্ড ভ্যানে করে গাঁজার চালান শ্রীপুরের দিকে নিয়ে যাচ্ছিলেন। রাত আড়াইটার দিকে চেকপোস্ট বসিয়ে ১০৯ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গাঁজা বহনকারী কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। মামুনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।