শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

আগুনে একে একে পুড়ল কারখানা-বসতঘর


নাঈম - গাজীপুর
DhakaReport24.com || 2023-04-15 14:38:15
আগুনে একে একে পুড়ল কারখানা-বসতঘর

গাজীপুরে অগ্নিকাণ্ডে চারটি ফার্নিচার কারখানা, বসতঘর, কয়েকটি দোকান ও মালামাল পুড়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর নলজানি মধ্যপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 


ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে মহানগরের নলজনি মধ্যপাড়া এলাকায় টিটুর মালিকানাধীন একটি ফার্নিচারের কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তেই পার্শ্ববর্তী রায়হান, সেলিম ও নুরুর অপর তিনটি কারখানাসহ একটি বাড়ির দুটি ঘর এবং কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 


গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের তিনটি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কাঠ ও বোর্ডসহ তৈরি ফার্নিচার এবং বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

তবে এলাকাবাসীর ধারণা, কারখানার শ্রমিকদের বিড়ি-সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটে।