শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

অসামাজিক কার্যকলাপে রিসোর্ট এর সামনে এলকাবাসীর মানববন্ধন


মোঃ নাঈম, গাজীপুর- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-04-04 19:52:30
অসামাজিক কার্যকলাপে রিসোর্ট এর সামনে এলকাবাসীর মানববন্ধন

আজ সকাল ১০ঘটিকা গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়ন বড়চালা গ্রামে কো কো মো রিসোর্টের সামনে রাজনৈতিক নেতৃবৃন্দ হাজার হাজার জনতার মানববন্ধন।

মানব বন্ধনে উপস্থিত ছিলেন রাজাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো:কামাল উদ্দিন ফরাজি, নুরুল ইসলাম শিমুল, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য সাধারণ সম্পাদক মোঃ সামছুল হক সরদার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জনাব মোঃ সুলতান উদ্দিন আহমেদ, জেলাযুবলীগের আহবায়ক সদস্য মো: শহিদুল্লাহ সরদার, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি /সাধারণ সম্পাদক,  যুবলীগ নেতা ইউসুফ আলী সেক, রাজাবাড়ি ইউনিয়ন শাখা ছাত্র লীগ সভাপতি ফকির খোরশেদ আলম,সাধারণ সম্পাদক দীপু, রাজাবাড়ি যুব মহিলা লীগ সভাপতি শামছুন্নাহার।আরও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও হাজার হাজার জনতা মানববন্ধনে অংশ গ্রহন করেন।মানববন্ধনে সভাপতি কামাল উদ্দিন ফরাজি বলেন কোকোমো রিসোর্টে অসামাজিক কার্যকলাপ হয়, নারী ও মাদকের ব্যবসা দাপটের সাথে চালিয়ে যাচ্ছে এতে করে এলাকায় যুবসমাজ নষ্ট হয়ে বিভিন্ন অপরাধের দিকে এগিয়ে যাচ্ছে। কোকোমো রিসোর্টের মালিক মো: শহিদুল ইসলামকে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবী জানালে এলাকার মুরুব্বি রাজনৈতিক নেতৃবৃন্দ ও আওয়ামীলীগের নাম করে বিভিন্ন অশ্লীস ভাষায় গালি গালাজ করে বলে জানা যায় উপস্থিত নেতৃবৃন্দ। 

মানব বন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এলাকাবাসীর আকুল আবেদন। কোকোমো রিসোর্ট এর অসামাজিক কার্যকলাপ বন্ধ করা হোক এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম