গাজীপুর টঙ্গীতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৭০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ২২ হাজার টাকা সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
১৫ তারিখ বুধবার রাতে টঙ্গী জোন এর অপরাধ দহ্মিন বিভাগের উপ-পুলিশ কমিশনার মাহবুব-উজ-জামান এর তত্ত্বাবধানে এবং ওসি আশরাফুল ইসলাম এর নেতৃত্বাধীন টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
আটককৃতরা হলো নরসিংদীর পাইকান এলাকার দুলাল মন্ডলের ছেলে আল-আমিন (৩৪), ময়মনসিংহের ঘামাই এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে জুয়েল মিয়া (২৮), গাজীপুরের কেওয়া বাজার এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে শাহীন (২৬), নোয়াখালীর কল্যান্দী এলাকার মৃত সাহাবুদ্দিন এর ছেলে মনিরুল ইসলাম তুহিন (৩০)।
১৬ তারিখ বৃহস্পতিবার সকাল ১০টায় টঙ্গী পূর্ব থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন টঙ্গী জোনের অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার মাহবুব-উজ-জামান।
তিনি আরও জানান ধৃত ১ নং আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ১৬ টি মামলা রয়েছে এবং তার মোবাইলে রহ্মিত বিকাশ হিসাব নম্বর এবং ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের হিসাব নম্বরে মাদক ক্রয় বিক্রয়ের মোট ১ কোটি ২৬ লক্ষ ১৪ হাজার ২১৮ টাকা লেনদেনের তথ্য পাওয়া যায়।
আসামিদের বিরুদ্ধে মাদক মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।