শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুর সদর উপজেলার তিনটি ইউনিয়ন প‌রিষদে নির্বাচনের ভোটগ্রহণ চল‌ছে


নাঈম ইসলাম, গাজীপুর- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-16 11:17:15
গাজীপুর সদর উপজেলার তিনটি ইউনিয়ন প‌রিষদে নির্বাচনের ভোটগ্রহণ চল‌ছে

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় উৎসব মুখর প‌রি‌বেশে ভোটগ্রহণ শুরু হয়।

উপজেলা নির্বাচন কমিশন সূত্র জানায়, ভাওয়ালগড় ইউ‌নিয়‌নে ৫২ হাজার ২০০ জন, পিরুজালী ইউ‌নিয়‌নে ১৬ হাজার ৪৮৫ জন, এবং মির্জাপুর ইউ‌নিয়‌নে ২৮ হাজার ৬৬৫ জন ভোটার বিরতিহীনভাবে তাদের ভোট প্রয়োগ করবে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে  র‌্যাব ও  বিজিবিসহ বিপুল সংখ‌্যক আইন-শৃঙ্খলা বা‌হিনীর সদস‌্য কাজ কর‌ছে।

তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ১৩ জন, সংরক্ষিত মহিলা প্রার্থী ৩৫ জন, সাধারণ ওয়ার্ড সদস্য ১০১ জন প্রার্থী র‌য়ে‌ছে।