শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

টঙ্গীতে ২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার


রায়হান মিয়া - টঙ্গী
DhakaReport24.com || 2023-03-14 16:14:45
 টঙ্গীতে ২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুর টঙ্গীতে ২ কেজি গাজা সহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ 

সোমবার ১৩ তারিখ  রাতে ৪৯ নং ওয়ার্ড এলাকায় টঙ্গী পূর্ব থানার উপ পুলিশ-পরিদর্শক মনির হোসেন  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি কে গ্রেফতার করেছে। 

আটককৃত শাহ আলম, লায়লী বেগম, পাপিয়া, ফজল টঙ্গী পূর্ব থানাধীন এরশাদ ৫ নং ব্লক এলাকার বাসিন্দা। 

মাদক কারবারি লায়লী এবং তার সহযোগিদের গ্রেফতার করায় সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় এলাকাবাসীরা।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম