শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

টঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের সংবর্ধনা অনুষ্ঠান পালিত


রায়হান মিয়া, টঙ্গী (গাজীপুর)- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-13 15:28:45
টঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের সংবর্ধনা অনুষ্ঠান পালিত

গাজীপুর টঙ্গীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার আন্তঃব্লক গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্টের বিজয়ী দলের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়েছে। 

রবিবার ১২ তারিখ সন্ধ্যায় যুবলীগ নেতা মুলহাস মৃধার সভাপতিত্বে  ৪৯ নং ওয়ার্ড টি ডি এইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান পালিত হয়েছে। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি জলিল গাজী, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন শেখ, বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু আলম। 

সসঞ্চালনায় ছিলেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মুক্তার হোসেন। 

সার্বিক সহযোগিতায় ছিলেন টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী লীগের সভাপতি সরদার মনির, স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল রানা আলী, যুবলীগ নেতা মনিরুজ্জামান হাওলাদার। 

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।