শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

টঙ্গিতে বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ দুই যুবক ও এক নারী গ্রেপ্তার


গাজীপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-04 20:38:00
টঙ্গিতে বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ দুই যুবক ও এক নারী গ্রেপ্তার

টঙ্গীতে গত ২৪ ঘণ্টা বিশেষ অভিযান চালিয়ে জাল টাকা, পিস্তল ও মাদকসহ দুই যুবক গ্রেপ্তার এবং হেরোইনসহ ১৪ মামলার অপর এক নারী আসামিকে গ্রেপ্তারে করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী মোমেলা বেগম (৩৮), নরসিংদীর মাধবপুর থানার বিনামপুর গ্রামের বেদন মিয়ার ছেলে সোহরাব হোসেন (৩৩) ও নুরুল ইসলাম (৩৪)।

তাদের মধ্যে রোববার ভোর রাতে মোমেলা বেগমকে হেরোইন ও জাল টাকা, তার সঙ্গী সোহরাবকে ১০০ পিস ইয়াবা ও শনিবার দিবাগত রাতে টঙ্গীর হাজীর মাজার বস্তি এলাকা থেকে নুরুল ইসলামকে বিদেশি পিস্তল ও ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গাজীপুর মহানগরের সহকারী পুলিশ কমিশনার (ডিবি ও মিডিয়া) আবু সায়েম নয়ন জানান, রোববার ভোররাতে গাজীপুর মহানগর পুলিশের একটি দল টঙ্গী পূর্ব থানার ব্যাংকের মাঠ বস্তি এলাকায় মাদক বিক্রির খবরে অভিযান চালায়। 

এ সময় মোমেলা বেগমকে ১০০০ পুরিয়া হেরোইন ও ৫০ হাজার জাল টাকার নোট এবং তার সহযোগী সোহরাবকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। 

মোমেলা বেগম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে টঙ্গী থানায় ৮টি, টঙ্গী পূর্ব থানায় ৪টি, টঙ্গী থানায় বিশেষ ক্ষমতা আইনে আরও দুটিসহ ১৪ মামলার আসামি।

তিনি আরও জানান, শনিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে টঙ্গীর হাজীর মাজার বস্তির বটতলা এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলামের দেহ তল্লাশি করে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার এবং তার বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে নূরুল ইসলাম জানায়, দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক এবং অবৈধ আগ্নেয়াস্ত্র কেনা-বেচা করে থাকেন।

তার বিরুদ্ধে ঢাকা মহানগর ও গাজীপুর মহানগরের বিভিন্ন থানায় ৫টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম