গাজীপুরে কারখানায় কাজ করার সময় মাথায় কাপড়ের রোল পরে রাকিব মিয়া (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গাজীপুরের সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় পলমল গ্রুপের কর্টজ অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পূর্ব গোপালপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
কারখানার কর্মকর্তারা জানান, কিছু দিন ধরে লিফট নষ্ট। তাই ৬ তলা থেকে কাপড়ের গাইড (রোল) সরাসরি নিচের তলায় ফেলা হচ্ছিল। এ সময় নিচ দিয়ে চলাচলের সময় অসাবধানতাবশত রাকিবের মাথার ওপর একটি রোল পড়ে।
এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মুনীম জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তারা আসার পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম