শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু


সদরুল আইন-গাজীপুর
DhakaReport24.com || 2022-07-29 18:37:30
গাজীপুরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে সাপের কামড়ে শেফালি বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) সকালে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের দেওতলা গ্রামে এ ঘটনা ঘটে।


নিহতের স্বামী ওই ইউনিয়নের দেওপাড়া গ্রামের মো. শফিকুল ইসলাম জানান, শেফালি সকাল আনুমানিক ৬টার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে বাড়ির পিছনের বাথরুমে যান।


 বাথরুম থেকে ফেরার পথে শেফালি বেগমকে সাপে কামড় দেয়।পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।