শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে হঠাৎ বজ্রপাতে ১ ব্যক্তির মৃত্যু


সদরুল আইন
DhakaReport24.com || 2022-07-21 09:48:30
গাজীপুরে হঠাৎ বজ্রপাতে ১ ব্যক্তির মৃত্যু

গাজীপুরে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

জানা যায়, গতকাল বুধবারের বৃষ্টিতে হাকিম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় রহিজ উদ্দিন ও শফি দেওয়ান নামে আরও দুজন আহত হয়েছেন। বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কাউলতিয়া নালিরপাড় ব্রিজ এলাকায় এ বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে হতাহতরা বাজারের দিকে যাচ্ছিলেন তারা। তারা নালিরপাড় ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ বজ্রপাতে হাকিম উদ্দিন পানিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 এ সময় রহিজ উদ্দিন ও  শফি দেওয়ান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।


ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম