গাজীপুর টংগীর দত্তপারা রসূল বাগ এলাকায় ইয়াসিন পাঠান সেন্টু নামক এক ডিস ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা, সেন্টু মিয়া গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
রবিবার রাতে ডিস বিলকে কেন্দ্র করে উক্ত ঘটনা ঘটে।
এ ব্যাপারে ১) বিপ্লব, ২) রঞ্জু, ৩) মনির, ৪)বাবু, ৫) বাবু, ৬)মহর আলী সহ মোট ৬ জনের বিরুদ্ধে টংগী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী ইয়াসিন পাঠান সেন্টুর স্ত্রী হাসিনা বেগম জানান উক্ত ১ ও ২ নং বিবাদির বাসায় আমার স্বামীর ডিস ক্যাবল এর ২ টি লাইন রয়েছে, তারা দীর্ঘ ৪ বছর যাবত আমাদের ডিস ব্যবহার করছে কিন্তু কোনো প্রকার বিল তারা দেয় না, তাদের নিকট বিল চাইলে তারা আমার স্বামীকে বিল না দিয়ে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিতো, এক পর্যায়ে তারা আমার স্বামীকে হুমকি দেয় সে যেন এলাকায় ডিস ব্যবসা না করে, সবশেষে আমার স্বামী সেন্টু , আমার ভাই ফরহাদ এবং আমাদের কর্মচারী সাকিব গতকাল তাদের নিকট গিয়ে বিল চায় এবং এক পর্যায়ে কথা কাটা কাটি হলে তারা আমার স্বামী, ভাই এবং কর্মচারিকে কুপিয়ে গুরুতর জখম করে।
এলাকাবাসি জানান বিপ্লব, রঞ্জু, বাবুরা এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে, তাদের অন্যায়ের বিরুদ্ধে কেউ কিছু বললে তাদের ওপর চলে অমানবিক নির্যাতন, আমারা এর প্রতিকার চাই, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এবং গত কালকের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আসামিদের আইনের আওতায় আনার দাবি জানাই।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার জনাব ইলতুৎমিস বলেন এ ব্যাপারে লিখিত অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।