কাপাসিয়ায় প্রেমিকাকে বিয়ে করতে না পারায় জাহিদ নামে এক কিশোর বিষপান করে আত্মহত্যা করেছে।নিহত ওই কিশোর উপজেলার সদর ইউনিয়নের বড়টেক এলাকায় সুরুজ মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের একটি ময়ের সঙ্গে জাহিদের প্রমের সম্পর্ক ছিল। সম্প্রতি জাহিদ তার প্রেমিককে বিয়ে করতে প্রস্তাব দেয়।
কিন্তু উভয়ের বয়স কম হওয়ায় পরিবারের লোকজন বিয়েতে রাজি হয়নি। এদিকে প্রেমিকাকে বিয়ে করতে না পারায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নিজ বাড়িতে বিষপান করে তিনি।
ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম