বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরের ফরহাদ মাস্টারের বিরুদ্ধে দূর্নীতি অভিযোগ


DhakaReport24.com || 2022-06-19 17:13:30
গাজীপুরের ফরহাদ মাস্টারের বিরুদ্ধে দূর্নীতি অভিযোগ

চার বছর ধরে গাজীপুরের শ্রীপুরে মূলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেপুটেশনে থাকা কাপাসিয়ার শিক্ষক ফরহাদ মাস্টারের কুকীর্তি পত্র পত্রিকায় আসার পর তার নির্দেশে কতিপয় পোষ্য কথিত সাংবাদিক দিয়ে সাধারন শিক্ষকদের নামে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছেন এই কথিত শিক্ষক।


তার ক্ষমতার দাপটে সম্মান বিঘ্নিত হওয়া সাধারন শিক্ষকরা অচীরেই তার পোষ্য কথিত সাংবাদিক ও ফরহাদ মাস্টারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহন করতে যাচ্ছে বলে জানা গেছে।অগনীত দূর্নীতির অভিযোগে অভিযুক্ত ফরহাদ মাস্টার ও তার গঠিত সেভেন স্টার গ্রুপের বিরুদ্ধে একযোগে অসংখ্য মামলা দায়ের হতে পারে বলে ভূক্তভোগীরা জানান।


নির্যাতিত শিক্ষকরা জানান, বিভিন্ন সময়ে ফরহাদ মাস্টার যেসব দূর্নীতি করেছেন তার তথ্য উপাত্ত সংগ্রহ শেষ পর্যায়ে।অতি সম্প্রতি তিনি একজন সাংবাদিককে ১০ হাজার টাকার বিনিময়ে একজন শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বানোয়াট যে সংবাদ পরিবেশন করিয়েছেন সে ব্যাপারেও মামলা হতে যাচ্ছে।


ফরহাদ মাস্টার পৌর শিক্ষক সমিতির একজন নেতার বিরুদ্ধে তার পোষ্য সাংবাদিক দিয়ে ভিত্তিহীন অভিযোগ দিয়ে সংবাদ পরিবেশন করানোর কারনে উক্ত সাংবাদিক ও ফরহাদ মাস্টারের বিরুদ্ধে মামলা দায়ের হতে যাচ্ছে।


অন্য উপজেলার একজন সাধারন শিক্ষক হয়ে তার দৌরাত্ম,সাধারন শিক্ষদের সাথে সাংবাদিক পাঠিয়ে অর্থ আদায় তার দীর্ঘ দিনের কু-অভ্যাসের ইতিহাস রয়েছে।


সেসব বিষয়সমুহ তুলে ধরে একাধিক মামলার মুখোমুখি দাড়াতে হচ্ছে ফরহাদ মাস্টারকে এমনটিই জানিয়েছেন নির্যাতিত শিক্ষক সমাজ।


অতি সম্প্রতি ফরহাদ মাস্টার গাজীপুরের শ্রীপুর উপজেলার  শিক্ষা অফিসার নূর মোহাম্মদকে বশে আনতে ব্যর্থ হয়ে এই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে কল্পিত অর্থ আত্মসাতের অভিযোগ এনে যে লিখিত বিবৃতি দিয়ে এসেছেন, তার বিরুদ্ধে ১৬৬ জন প্রধান শিক্ষক সাক্ষরিত আবেদন থানা নির্বাহী কর্মকর্তা হয়ে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।


এসব অভিযোগ তদন্ত হবে অচীরেই।একজন সরকারি সাধারন শিক্ষকের লাগামহীন অত্যাচার,দূর্নীতি,দাপট ও গাজীপুর -৩ আসনের এমপির নাম ব্যবহার করে নানা কুকীর্তি করার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হতে পারে বলে সংশ্লিষ্টসূত্রে জানা গেছে।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম