ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মৃগালী গ্রামে চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
অটোরিকশা চালকের নাম মো. মোজাম্মেল হক (২৫)।
নান্দাইল উপজেলার সাভার গ্রামের জালুয়া পাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে মোজাম্মেল।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মৃগালী গ্রামের একটি ফিসারি সংলগ্ন সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির মিয়া জানান, অজ্ঞতনামা দুর্বৃত্তরা চালক মোজাম্মেল হোসেনকে খুন করে সিএনজি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।