শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ময়মনসিংহ

করোনা উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে ৫ জনের মৃত্যু


DhakaReport24.com || 2022-01-26 11:44:30
করোনা উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

   মৃতরা হলেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার জালাল উদ্দীন (৬৫), ত্রিশালের সবেদ আলি (৮০), টাঙ্গাইল সদরের মন্নাস আলি (৬০), ধনবাড়ির আরিফ মিয়া (২২), কিশোরগঞ্জ সদরের শোভা (১৮)।

তিনি বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ৮ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৭৭ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৭৭ জনের মধ্যে ৪৪ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৭১৬টি নমুনা পরীক্ষা করে ২০০ জন করোনা শনাক্ত হয়েছেন।