শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

>> যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

>> মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত

>> ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

আপনি পড়ছেন : নারায়ণগঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকে আগুন


DhakaReport24.com || 2026-05-01
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকে আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (ডিভাইডার) ধাক্কা দেওয়ার পর একটি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (০১ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। আগুন লাগার পর প্রাণ বাঁচাতে ট্রাক থেকে লাফিয়ে পড়েন চালক ও হেলপার। এ ঘটনায় অন্তত একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকামুখী একটি দ্রুতগতির ট্রাক কাঁচপুর ব্রিজের ওপর পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে ট্রাকটি ব্রিজের মাঝখানে থাকা ডিভাইডারে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই ট্রাকের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে আগুন দ্রুত পুরো সামনের অংশে ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় চালক ও হেলপার দ্রুত ট্রাক থেকে লাফিয়ে পড়ে প্রাণ রক্ষা করেন। এতে একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ট্রাকটির সামনের অংশ আগুনে পুড়ে যায়। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়।


কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম জানান, অতিরিক্ত গতির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। এর পরই আগুনের সূত্রপাত ঘটে। দুর্ঘটনার পর চালক ও হেলপারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তারা আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসার জন্য অন্যত্র চলে গেছেন।


তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম