শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : টাঙ্গাইল

মধুপুরে ৩৯ হাজার ৬৭২ জন পেল করোনার গণটিকা


টাঙ্গাইল প্রতিনিধি
DhakaReport24.com || 2022-02-27 20:00:00
মধুপুরে ৩৯ হাজার ৬৭২ জন পেল করোনার গণটিকা

সারাদেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার এগারোটি ইউনিয়নে করোনা ভাইরাস টিকা পেল ৩৯ হাজার ৬৭২ জন নারী-পুরুষ ও শিক্ষার্থীরা।

শনিবার(২৬ ফেব্রুয়ারি ২২)ইং দেশের এক কোটি মানুষকে প্রথম ডোজের করোনার টিকাদানের আওতায় উপজেলার এগারোটি ইউনিয়ন ও মধুপুর পৌরসভায় ৩৬টি কেন্দ্রে একযোগে ১ম ডোজের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। শনিবার ও রবিবার ১২ থেকে ১৮ বছর বয়সী সকল শিক্ষার্থীদের কে ফাইজার টিকা ও ১৮ বছরের উপরে যাদের বয়স তাদেরকে  সিনোফার্ম ভেরোসেল, সিনোব্যাগ ও এস্টা জেনেকা এই তিন ধরণের টিকা প্রদান করা হয়।

উপজেলার আউশনারা ইউনিয়নের আশ্রা কমিউনিটি ক্লিনিকের আওতায় কর্মরত (সিএইচসিপি) মো: মহি উদ্দিন জানান, এই এলাকার যাদের বয়স ১৮ উর্ধ্ব তাদের কে এখান থেকে টিকা দেওয়া হচ্ছে। 

আউশনারা উচ্চ বিদ্যালয় টিকা কেন্দ্রে টিকাদানকারী মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মাহফুজুর রহমান জানান, নিজ নিজ এলাকায়  টিকা দেওয়া হয়। প্রথম দিনের চাইতে দ্বিতীয় দিনে টিকা নিতে নারী- পুরুষের আগ্রহ ছিলো ব্যাপক।

উপজেলার পৌরসভার রানী ভবানী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় টিকা কেন্দ্রের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স সুমি আক্তার ইতি বলেন, আমরা ৮ জন নার্স এখানে উপজেলার ১২ থেকে ১৮বছরের সকল শিক্ষার্থীদেরকে ফাইজারের টিকা দেওয়া দিচ্ছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ভারপ্রাপ্ত) পরিসংখ্যানবিদ আব্দুর রহিম তিনি জানান, খবুই সুন্দর পরিবেশে প্রত্যেকটি টিকা কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। শনিবার টিকাদানের প্রথম দিনে উপজেলায় মোট ৩৬ হাজার ৬’শ ৪৯ জন ও দ্বিতীয় দিন রবিবারে ৩ হাজার ২৩ জন। এই দুই দিনে মোট ৩৯ হাজার ৬৭২ জনকে টিকা প্রদান করা হয়েছে।

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকতা ডা. মুহাম্মদ সাইদুর রহমান বলেন, সারা দেশের ন্যায় মধুপুর উপজেলার এগারোটি ইউনিয়ন ও পৌরসভায় ৩৬টি কেন্দ্রে গণহারে করোনা টিকার প্রথম ডোজ প্রদান করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত টিকার মজুত রয়েছে বলেও তিনি জানান।

এর আগে গতকাল শনিবার(২৬ ফেব্রুয়ারি) সকালে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু ও উপজেলা  নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকতা ডা. মুহাম্মদ সাইদুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম