শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : টাঙ্গাইল

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগা‌যোগ স্বাভাবিক


DhakaReport24.com || 2024-02-29 12:30:00
 ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগা‌যোগ স্বাভাবিক

টাঙ্গাইলের বাসাইলে টাঙ্গাইল কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ৩ ঘণ্টা পর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ শুরু হয়েছে।

এর আগে সকাল ৮টার দিকে ট্রেনটি জেলার বাসাইল উপজেলার সোনালিয়া এলাকায় বিকল হয়। এ সময় টাঙ্গাইল, গাজীপুর ও সিরাজগঞ্জে বেশ কয়েকটি স্টেশনে বিভিন্ন গন্তব্যের ট্রেন আটকা পড়ায় ভোগান্তি পড়তে হয় যাত্রীদের।

বঙ্গবন্ধু পূর্ব রেলস্টেশনের টিকিট মাস্টার রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিকল ইঞ্জিনটি প্রথমে টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশনে নিয়ে আসা হয়। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশে চলে যায়।

এ বিষয়ে ট্রেনের পরিচালক (গার্ড) ওমর আলী বলেন, টাঙ্গাইলের ঘারিন্দা থেকে ছেড়ে আসার ১৫ মিনিট পরই ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এর পর থেকে আর ইঞ্জিন চালু হচ্ছিল না। পরে ঢাকা থেকে একটি সাহায্যকারী ট্রেন এসে ওই ট্রেনটি উদ্ধার করে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম