টাংগাইলের নাগরপুরে বাংলাদেশের সমৃদ্ধি অর্জনের অনন্য নিদর্শন পদ্মা বহুমুখী সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে শনিবার(২৫ জুন) উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ শেষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) মোঃ ইকবাল হোসেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, উপজেলা এলজিইডি সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, নির্বাচন কর্মকর্তা মোঃ আরশেদ আলী,পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ শাহীদুল ইসলাম অপু, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামছুল নাগরপুর উপজেলা ছাত্র লীগ সভাপতি আজিম হোসেন রতন, সাধারণ সম্পাদক মোঃ সজিব মিয়া সহ অন্যান্যরা।
ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম