ঈদযাত্রায়-মহাসড়কে-ভোগান্তি-হবে-না ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়ক পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম জানান, ঈদের ছুটির সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থাকবে। মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকায় ক্লোজড সার্কিট ক্যামেরাও থাকবে। এগুলোর মাধ্যমে নিয়ন্ত্রণ কক্ষ থেকে যানবাহন চলাচল সার্বক্ষণিক মনিটর করবে কর্তৃপক্ষ। ঈদে বাড়ি ফেরার সময় মহাসড়কে কাউকে ভোগান্তি পোহাতে হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম।
সড়ক সচিব শনিবার(২৩ এপ্রিল) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং টাঙ্গাইলের মির্জাপুরে নবনির্মিত ফ্লাইওভার পরিদর্শনে যান।
তিনি আরও বলেন, ‘ঈদের ছুটির সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থাকবে। মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকায় ক্লোজড সার্কিট ক্যামেরাও থাকবে। এগুলোর মাধ্যমে নিয়ন্ত্রণ কক্ষ থেকে যানবাহন চলাচল সার্বক্ষণিক মনিটর করবে কর্তৃপক্ষ।
‘এর আগেও সড়ক বিভাগের একটি দল মহাসড়ক পরিদর্শন করে গেছে। কোথায় কোথায় খানা-খন্দ বা অন্য কোনো সমস্যা আছে তারা সেগুলো চিহ্নিত করেছে। সেই অনুযায়ী সংস্কারকাজ হচ্ছে।’
টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইয়ে নির্মিত ফ্লাইওভার পরিদর্শন শেষে দুপুরে সচিব বলেন, ঈদের আগেই ২৫ এপ্রিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ফ্লাইওভার ও সিরাজগঞ্জের নকলা ব্রিজ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। যদিও কাজের মেয়াদ এখনও শেষ হয়নি কিন্তু ঈদযাত্রায় মহাসড়কে যানজট সহনীয় পর্যায়ে রাখতে বিশেষ বিবেচনায় আগেই খুলে দেয়া হচ্ছে।
এর ফলে এসব অংশে যানজট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তা ছাড়া বিকল্প রাস্তাগুলোতে যদি যানবাহন ডাইভার্ট করে দেয়া যায় তাহলে মহাসড়কে চাপ অনেকটাই কমবে।দুই বছর করোনাভাইরাস মহামারি পরিস্থিতির পর এবার ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ার বিষয়টি মাথায় রেখেই মন্ত্রণালয় প্রস্তুত আছে বলে জানান সচিব।
ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম