শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : টাঙ্গাইল

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আহত ২


DhakaReport24.com || 2022-04-17 15:05:30
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আহত ২

টাঙ্গাইলে ট্রাকচাপায় রেজাউল (২৫)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ২ মোটরসাইকেল আরোহী। আহতদের উদ্ধার টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রবিবার(১৭ এপ্রিল) বেলা সাড়ে এগারো টার দিকে কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল-মহসড়কের পৌলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘার পটল গ্রামের আবুল হোসেনের ছেলে।

আহতরা হলেন- একই উপজেলার চন্ডীপুর গ্রামের বাছেদ তালুকদারের ছেলে শামীম (২৭) ও পুংলীপাড়ার খালেকের ছেলে নাজমুল (২৬)।

জানা যায়, সকালে ভূঞাপুর উপজেলার গাবসাড়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শাহ্ আলম আকন্দ শাপলার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে একটি মোটরসাইকেল বহর নিজ এলাকায় ফিরছিলেন।

ঢাকা-টাঙ্গাইল-মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী আলিফ স্টীল মিলস্ এলাকায় পৌছলে মহাসড়কের পূর্ব পাশ থেকে একটি ট্রামট্রাক ট্রার্নিং নিয়ে পশ্চিম পাশে যাওয়ার সময় বহরটির উপর দিয়ে তুলে দেয়।

এসময় ঘটনাস্থলেই রেজাউল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। অপর দুই মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় ট্রাকটি পালিয়ে যায়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, ভূঞাপুর এক ইউনিয়ন চেয়ারম্যানের শপথ গ্রহণ শেষে একটি মোটরসাইকেল বহর ভূঞাপুর ফেরার পথে মহাসড়কের পৌলী স্টীল মিলের সামনে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই রেজাউল নামের এক যুবকের মৃত্যু হয়। আহত দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। লাশটি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে।

কারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম