শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : টাঙ্গাইল

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পিক-আপের চালক নিহত


DhakaReport24.com || 2022-04-12 16:54:00
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পিক-আপের চালক নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা মিনিট্রাকের সঙ্গে ধাক্কা লেগে আবু বক্কর সিদ্দিক(৩০) নামে এক পিকআপের চালক নিহত হয়েছে। 

নিহত পিকআপ চালকের বাড়ি নওগাঁ জেলায়। নওগাঁ থেকে আসা পিকআপটি ছিলো গরুবাহী। এ দুর্ঘটনায় বহনকৃত গরুর মালিক শাহিন প্রামানিকও আহত হয়েছেন। 

মঙ্গলবার (১২ এপ্রিল) ভোর সাড়ে ৪ টার দিকে মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

সার্জেন্ট শাকিল আহমেদ জানান, ভোরে নাটিয়াপাড়া এলাকায় ঢাকামুখী একটি মিনিট্রাক দাঁড়ানো ছিলো। নওগাঁ থেকে ছেড়ে আসা গরুবাহী পিকআপটি ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা মিনিট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক মারা যায়। আহত গরুর মালিক শাহিন প্রামানিককে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি বলেন, লাশ উদ্ধার করে গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। তার পরিবারের লোকজন আসার পর আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম