শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : টাঙ্গাইল

টাঙ্গাইলে অবৈধ ট্রাফি-ট্রাক্টরের বেপরোয়া চলাচল


DhakaReport24.com || 2022-04-08 03:58:15
টাঙ্গাইলে অবৈধ ট্রাফি-ট্রাক্টরের বেপরোয়া চলাচল

টাঙ্গাইলের বাসাইলে যন্ত্রদানব অবৈধ ট্রাফি-ট্রাক্টরের বেপরোয়া চলাচলে মহাসড়কসহ স্থানীয় পাকাসড়ক এবং গ্রামীন সড়কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। লাইসেন্সহীন কিশোর চালকদের বেপরোয়া চলাচলে প্রতিনিয়্যতই ঘটছে দূর্ঘটনা। স্থানীয় প্রভাবশালী এবং রাজনৈতিক নেতাদের নিকটাত্নীয় বা কর্মী হওয়াতে দাপিয়ে বেড়ানো এসব যন্ত্রদানবের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়া যাচ্ছেনা বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।

জানাযায়, চাষাবাদের জন্য আমদানি করা ট্রাক্টরের পেছনে স্থানীয় গ্যারেজে তৈরী ট্রলি লাগিয়ে ইট, মাটি, গাছসহ বিভিন্ন ভারীপণ্য পরিবহনের কাজে ব্যবহার হচ্ছে এসব পরিবহন। বৈধ কোন অনুমোদন (রোডপারমিট) না থাকায়  ড্রাইভিং লাইসেন্স এর প্রয়োজন হয়না এসব পরিবহন চালাতে। ফলে বেশিরভাগ শিশু কিশোরাই এসব যানবাহন চালক।

উপজেলার ভেতরে মহাসড়ক, আঞ্চলিক ও গ্রামীণ সড়কে অবাধে এসব যন্ত্রদানব চলছে। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা এবং নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক শব্দ দূষনে গ্রামের সাধারণ মানুষ, পথচারী ও শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে উঠেছে।

বাসাইল উপজেলার ছয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় প্রায় ১৭৫ টি ট্রাফি-ট্রাকটর রয়েছে। ইউনিয়ন ভিত্তিক এসব ট্রাফি-ট্রাকটর নিয়ন্ত্রন করার জন্য রয়েছে অলিখিত নির্ধারিত ব্যক্তি। ক্ষতিগ্রস্থ এলাকার সাধারণ মানুষ গ্রামীন কাঁচা-পাকা সড়ক ভাঙ্গার প্রতিবাদ করে এসব ট্রাফি-ট্রাকটর বন্ধের জন্য একতাবদ্ধ হলে অলিখিত নির্ধারিত ব্যাক্তিরা মামলা,জেল,পুলিশের ভয় দেখিয়ে তাদের মুখ বন্ধ করে দেয়া হয়।

সম্প্রতি বাসাইল পৌরসভা সংলগ্ন মসজিদ ও পৌরসভার মালিকানাধীন পুকুর সংস্কারের জন্য উদ্দ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এই পুকুরের গভীরতা বৃদ্ধির জন্য মাটি খননে পৌরমেয়র আব্দুর রহিম আহমেদের কার্যালয়ের পাশেই ব্যাবহার হচ্ছে ভেক্যু এবং অবৈধ ট্রাফি-ট্রাক্টর।

বিষয়টি নিয়ে মেয়র আব্দুর রহিম আহমেদের সাথে কথা বললে তিনি তার দ্বায়িত্বের চলমান চার বছরে অবৈধ এসব কাজগুলো প্রতিহত করার চেষ্টা করে ব্যার্থতার কথা স্বিকার করে বলেন, এসব জায়গা থেকে রাজনৈতিক এবং প্রশাসনের লোকেরা সুযোগ নেয়।
বুধবার (৬ এপ্রিল) উপজেলার কাশিল ইউনিয়নে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে ট্রাফি-ট্রাক্টর দিয়ে বালু পরিবহনের দায়ে দুই ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। 

এব্যাপারে সহকারী কমিশনার বলেন, আমরা প্রায় প্রতিদিনই অভিযান পরিচালনা করছি। আমাদের অভিযান অব্যহত থাকবে। পৌরসভার পুকুরে ভ্যেকু এবং ট্রাফি-ট্রাকটর প্রসঙ্গ নিয়ে কথা বলার শুরুতেই “আমি রাখছি ,পরে কথা বলবো’’ বলে মোবাইলের কল কেটে দেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম