শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : টাঙ্গাইল

মির্জাপুরে বন থেকে নিখোঁজ গৃহবধূর  লাশ উদ্ধার


DhakaReport24.com || 2022-04-06 19:12:15
মির্জাপুরে বন থেকে নিখোঁজ গৃহবধূর  লাশ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির পার্শবর্তী বন থেকে এক মধ্যবয়সী এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ। নিহত ওই নারীর নাম চায়না আক্তার (৩০)।

বুধবার (৬ই এপ্রিল) সকাল ১১ টায় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর এলাকার বন থেকে চায়নার লাশ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ। নিহত চায়না ওই এলাকার মৃত ইয়াদ আলীর মেয়ে। নিহত চায়না বিবাহিত হলেও ছিলেন নিঃসন্তান। থাকতেন বাবার বাড়ি।

স্থানীয়রা জানায়, সকালে পঁচা গন্ধের উৎস খুঁজতে গিয়ে চায়নার লাশ পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে তারা বন থেকে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, অতিরিক্ত গরমে লাশ থেকে গন্ধ বের হচ্ছিল। তবে লাশের কোথাও কোন কাটা জখম দৃশ্যমান হয়নি।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়ণাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা কিছু আলামত পেয়েছি। রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম