শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : মাদারীপুর

মাদারীপুরে ঘরে ঢুকে ইতালি প্রবাসীসহ ৪ জনকে কুপিয়ে জখম


DhakaReport24.com || 2025-09-14
 মাদারীপুরে ঘরে ঢুকে ইতালি প্রবাসীসহ ৪ জনকে কুপিয়ে জখম

মাদারীপুরে নির্মাণাধীন ভবনে ঢুকে এক ইতালী প্রবাসীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বাধা দেওয়ায় ইতালী প্রবাসীসহ ৪ জনকে কুপিয়ে জখম করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শহরের বাগেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নের পুরাণরাজার এলাকার জাহাঙ্গীর হাওলাদার ছেলে ইতালী প্রবাসী জুয়েল হাওলাদার, ঘটকচর এলাকার ইসকেনদার হাওলাদারের ছেলে সাহাবুদ্দিন হাওলাদার, সাহাবুদ্দিন হাওলাদারের স্ত্রী রুমা বেগম, নতুন শহর মাদারীপুর এলাকার ফেরদাউস লস্করের স্ত্রী রহিমা বেগম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইতালী প্রবাসী জুয়েল হাওলাদার মাদারীপুর শহরের বাগেরপাড় এলাকায় জমি কিনে সম্প্রতি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। সেই নির্মাণাধীন বাড়ির ভেতরে রাজমিস্ত্রিদের সাথে কথা বলছিলেন তিনি। এ সময় একদল দুর্বৃত্ত দেশীর অস্ত্রসহ নিয়ে জুয়েলের ওপর হামলা চালায়। এ সময় ইতালি প্রবাসীসহ ৪ জনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে পুলিশ। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।


মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদিল হোসেন জানান, এ ব্যাপারে তদন্ত করে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম